চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন

‘বরিশাল বিভাগে একাধিক বার চিকিৎসকের পরামর্শ নেয়া হয়েছে। তারা জানিয়েছেন, শিশুটির ব্রেনে পানি জমার কারণে মাথা স্বাভাবিক আকারের তুলনায় বড় হয়ে গেছে।’

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Galachipa
অসুস্থ শিশু সানাউল্লাহ
অসুস্থ শিশু সানাউল্লাহ |নয়া দিগন্ত

সমাজের বিত্তবান ও সব শ্রেণি পেশার মানুষের একটু সহযোগিতায় বাঁচতে পারে একটি শিশুর প্রাণ। শিশুটির নাম সানাউল্লাহ (৪)। পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইটবাড়িয়া গ্রামের শাহিন ফকিরের ছেলে।

সানাউল্লাহ দাদা আয়নাল ফকির জানান, ‘সানাউল্লাহ জন্মের নয় মাস পরে তার মা মারা যায়। বাবা অন্যত্র বিয়ে করায় কোনো খোঁজ-খবর রাখে না। বর্তমানে আমার তত্ত্বাবধানে রয়েছে। সানাউল্লাহ জন্মের সাত মাস পরে তার মাথা স্বাভাবিকের তুলনায় আস্তে আস্তে বড় হতে থাকে। বর্তমানে তার মাথা অস্বাভাবিক বড় হয়ে গেছে। মাথার ভাড়ে সে বিছানায় শয্যাশায়ী, হাঁটা-চলাসহ কোনো কাজ করতে পারে না।’

তিনি আরো জানান, ‘বরিশাল বিভাগে একাধিক বার চিকিৎসকের পরামর্শ নেয়া হয়েছে। তারা জানিয়েছেন, শিশুটির ব্রেনে পানি জমার কারণে মাথা স্বাভাবিক আকারের তুলনায় বড় হয়ে গেছে।’

এদিকে, চিকিৎসকরা জানিয়েছেন, খুব দ্রুত অপারেশনের মাধ্যমে শিশুটির সুস্থ করা সম্ভব। এ জন্য প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন। গরিব ও অসহায় দাদার পক্ষে এ টাকা জোগাড় করা অসম্ভব।

এজন্য সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন শিশুটির দাদা।

সাহায্য পাঠানোর ঠিকানা : আয়নাল ফকির, নিজস্ব বিকাশ নম্বর (০১৮৫৯৫৭১৩৬৭) ও নগদ নম্বর (০১৩২৩৪৩৬৭৪২)।