চিফ হুইপ নুরুল ইসলাম

বাংলাদেশে বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন প্রধানমন্ত্রী

‘উপকূলবিষয়ক মন্ত্রণালয় গঠন করতে পারলে দেশের অর্থনীতি হালচালে আমুল পরিবর্তন করা সম্ভব।’

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চিফ হুইপ নুরুল ইসলাম
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চিফ হুইপ নুরুল ইসলাম |নয়া দিগন্ত

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সংসদ সদস্য মো: নুরুল ইসলাম মণি বলেছেন, ‘বাংলাদেশে ইতোমধ্যে বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

তিনি বলেন, ‘একটি গোষ্ঠি বা কিছু মানুষ দেশের ক্ষতি করার জন্য কৃত্রিম জ্বালানি সঙ্কট তৈরি করে জনভোগান্তি তৈরি করেছিল।’

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টায় বরগুনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নুরুল ইসলাম বলেন, ‘উপকূলবিষয়ক মন্ত্রণালয় গঠন করতে পারলে দেশের অর্থনীতি হালচালে আমুল পরিবর্তন করা সম্ভব।’

তিনি বলেন, ‘দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তবে এটাকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসব।’ দেশের উন্নয়ন কর্মকাণ্ড নিম্নমানের, এটা উন্নত করার তাগিদ দেন চিফ হুইপ।

অপসংবাদিকতা রোধে করণীয় কী এমন প্রশ্নে নুরুল ইসলাম মণি বলেন, ‘অপসংবাদিকতা রোধ করা একটি জটিল বিষয়। তবে এটি বন্ধে কাজ চলছে।’

জেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা।