লংগদুতে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং হুমকির মুখে পড়ছে আশপাশের বসতবাড়ি।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
লংগদু উপজেলার মাইনীমুখ এলাকায় এভাবেই প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি চলছে
লংগদু উপজেলার মাইনীমুখ এলাকায় এভাবেই প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি চলছে |নয়া দিগন্ত

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকায় নুর হোসনের বাড়ির পাহাড়ি মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। প্রশাসনের নজরদারি তোয়াক্কা না করে প্রকাশ্যেই পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, পাহাড়ের বড় একটি অংশ কেটে ফেলা হয়েছে। মাটি কাটার কাজে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর ও শ্রমিক। পাহাড়ের উপরে বসতঘর থাকায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বর্ষা মৌসুম সামনে থাকায় পাহাড় ধসের ঝুঁকি আরো বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং হুমকির মুখে পড়ছে আশপাশের বসতবাড়ি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, দিনের বেলায় প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে। বর্ষায় যদি পাহাড় ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এবিষয়ে পাহাড়ের মালিক নুর হোসন বলেন, আমার বাসার চারদিকে মাটি কাটা হয়ে যাওয়ায় আমার বাড়িতে প্রবেশ ঝামেলা হয় এবং বাড়িটি ভেঙে পড়ার আশংকা রয়েছে। ফলে একটি রাস্তার কাজের মাটি প্রয়োজন হওয়ায় আমিও মাটি দিতে ইচ্ছুক হই।

এ বিষয়ে লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, আমি ছুটিতে আছি। ওসিকে বলেছি ব্যবস্থা গ্রহণ করার জন্য।