চুয়াডাঙ্গায় পুকুরে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
চুয়াডাঙ্গায় পুকুরে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় পুকুরে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বেলগাছি গ্রামের বকচরপাড়ার একটি শানবাধানো পুকুরে নবজাতকের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা পুকুরপাড়ে ভিড় করেন। পরে স্থানীয়দের উদ্যোগে লাশটি পুকুর থেকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকের লাশটি অন্য কোথাও থেকে এনে পুকুরে ফেলে দেয়া হতে পারে। তবে এটি কীভাবে এবং কার মাধ্যমে সেখানে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ আরো জানিয়েছে, ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে অনুসন্ধান শুরু হয়েছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এদিকে, এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।