পাথরঘাটায় বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎপৃষ্টে আক্রান্ত হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

এ এস এম জসিম, পাথরঘাটা (বরগুনা)

Location :

Patharghata
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাসান গাজী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ে হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসান কাঁঠালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তার গাজীর ছেলে।

সূত্র জানায়, সকাল ৮টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজারের রিপনের ভবনে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো: সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্মাণ শ্রমিক হাসান গাজী প্রতিদিনের মতো বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে তালুক চরদুয়ানি বাজারের রিপনের ভবনে শ্রমিকের কাজ করতে যান। সেখানে গিয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হন। তাৎক্ষণিক তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে। এ সময় তার অবস্থার অবনতি দেখে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো: সাইদুর রহমান জানান, বিদ্যুৎপৃষ্টে আক্রান্ত হওয়ার পরে ওই ব্যক্তিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আলিম মুঠোফোনে জানান, ঘটনার কথা শোনার পরে থানা থেকে পুলিশ গিয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।