ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২

রাতে রিমনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি ভারী যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। পরে ওই যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিমন মারা যান। দুর্ঘটনায় আহত অপর দু’জনকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
নিহত আকাশ আলী ওরফে আরিয়ান রিমন
নিহত আকাশ আলী ওরফে আরিয়ান রিমন |নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আকাশ আলী ওরফে আরিয়ান রিমন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দু’জন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা এলাকায় আরআরপি তেল পাম্পের সামনে থেকে রিমনের লাশ ও আহত দু’জনকে উদ্ধার করে পুলিশ।

নিহত রিমন ১ নম্বর সাঁড়া ইউনিয়নের গোপালপুর বিএম কলেজের শিক্ষার্থী এবং উপজেলার গোপালপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রিমনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি ভারী যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। পরে ওই যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিমন মারা যান। দুর্ঘটনায় আহত অপর দু’জনকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ওবায়দুল হক জানান, প্রত্যক্ষদর্শী না থাকায় কোন যানবাহনের সাথে ও কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে ঈশ্বরদীর অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অজ্ঞাত গাড়ির বিরুদ্ধে সড়ক বিভাগে মামলা নথিভুক্ত হয়েছে।