খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জাতীয় পুষ্টি সপ্তাহ /২০২৬ উদাযাপন করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে জাতীয় পুষ্টি সপ্তাহ উদাযাপন করা হয়।
পুষ্টি সপ্তাহ উদযাপন শেষে উপজেলা হাসপাতালের সম্মেলন কক্ষে সকাল ১১টার দিকে ডা: মো: মোস্তাকিমের সঞ্চলনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: আরেফিন আজিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসির উদ্দীন।
বক্তব্য রাখেন খালিয়াজুড়ি উপজেলা হাসপাতালের ডা: মো: ফজলুল হক কাজল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম তৌকির আহমেদ, যুবদলের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক ছোটন, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব।
এ সময় উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান মো: কয়েস আকন্দ, স্বাস্থ্যকর্মী মো: দেলোয়ার হোসেন (রফিক) সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভাপতি মহোদয় বলেন, পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ। এ প্রতিপাদ্যকে সামনে এগিয়ে নিয়ে সারা দেশে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হয়। আমরা সবাই মিলে পুষ্টি জাতীয় খাবার গ্রহণ করিব। নিজে সুস্থ থাকিব এবং অন্যকে সুস্থ থাকার জন্য আহ্বান করিব।
কথায় আছে, সবাই মিলে করি কাজ, হার/জিতে নাই লাজ। তাই সবাই মিলে একসাথে পুষ্টি জাতীয় খাদ্য আহরণ ও গ্রহণ করিব এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করিব ইনশাআল্লাহ। এ বলে উপস্থিত সকলের সুস্বাস্থ্যের ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।



