নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবককে কারাদণ্ড ও জরিমানা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় জেন্টুকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

Location :

Natore
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে মো: জেন্টু মন্ডল (৪৩) নামে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাধনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেন্টু মন্ডল উপজেলার মাধনগর এলাকার দুলাল মন্ডলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন। মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো: আবুল কালাম আজাদ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় জেন্টু মন্ডলকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।