বন্ধ হয়ে যেতে পারে শাহজালাল সার কারখানার উৎপাদন

ইরান যুদ্ধের প্রভাবে ভয়াবহ গ্যাস সংকটে পড়েছে দেশের অন্যতম বড় সার কারখানা শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বন্ধ হয়ে যেতে পারে শাহজালাল সার কারখানার উৎপাদন
বন্ধ হয়ে যেতে পারে শাহজালাল সার কারখানার উৎপাদন |নয়া দিগন্ত

ইরান যুদ্ধের প্রভাবে ভয়াবহ গ্যাস সংকটে পড়েছে দেশের অন্যতম বড় সার কারখানা শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।

দেশের অন্যতম বড় এ কারখানায় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ইউরিয়া সার উৎপাদন। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও সিলেটের শাহজালাল সার কারখানার একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।

বিসিআইসি বলছে, দেশের ছয় সারকারখানার পাঁটি ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। শুধু শাহজালাল ফার্টিলাইজারের উৎপাদন অব্যাহত থাকলেও গ্যাস সংকটে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এর উৎপাদন।

সংশ্লিষ্টরা বলছেন, তীব্র গ্যাস সংকটে দেশের ছয়টি ইউরিয়া সার কারখানার মধ্যে পাঁচটিই বন্ধ হয়ে গেছে। এতে ভরা মওসুমে দেশে সার সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আর শাহজালাল ফার্টিলাইজার কারখানা বন্ধ হলে পুরো সার সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে।

তথ্য বলছে, বিসিআইসির অধীনে পাঁচটি ইউরিয়া কারখানা আছে। এগুলো হলো, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার, শাহজালাল ফার্টিলাইজার, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার, যমুনা ফার্টিলাইজার ও আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি। গত কয়েক দিন ধরে টানা গ্যাস সঙ্কটের কারণে বর্তমানে শাহজালাল ফার্টিলাইজার ছাড়া বাকি সবগুলোর উৎপাদন বন্ধ আছে। তবে চলমান গ্যাস সঙ্কট অব্যাহত থাকলে এটাও যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া বেসরকারিভাবে পরিচালিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডও (কাফকো) গ্যাস সংকটে উৎপাদন বন্ধ রেখেছে।

বিসিআইসি পরিচালক (উৎপাদন ও গবেষণা) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে বলেন, সরকারি ৫টি কারখানার দৈনিক মোট উৎপাদন ক্ষমতা প্রায় সাত হাজার ১০০ টন। গ্যাস সংকটের কারণে চারটি কারখানায় উৎপাদন ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। এ পাঁচ কারখানা পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় ১৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী বুধবার বিকেল ৩টা থেকে চট্টগ্রামের দুই সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

Topics