ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের খামারে বিদ্যুতায়িত হয়ে সুমন মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৭টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া দীঘা গ্রামের শামসুল ইসলামের ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৭টার দিকে সুমন বাড়ির পাশে মাছের খামারে বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন। স্বজনরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাছের খামারে বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে।’



