কক্সবাজারে ভোক্তা অধিদফতরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

এছাড়াও বিভিন্ন মিস্টির দোকান, ফলের দোকান, ফার্মেসি তদারকি করা হয়েছে। দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন, সঠিক ওজনে পণ্য বিক্রিসহ ইত্যাদি বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Eidgaon
ভোক্তা অধিদফতরের অভিযান
ভোক্তা অধিদফতরের অভিযান |নয়া দিগন্ত

কক্সবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে কক্সবাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: হাসান আল মারুফ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় নিয়মিত বাজার মনিটরিং-এর অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড, টার্মিনাল ও কলাতলি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, লিংক রোড এলাকায় ফয়সাল স্টোরকে মেয়াদোত্তীর্ণ নারিকেল তেল, কোমল পানীয়, চিপস ইত্যাদি বিক্রয় করার অপরাধে পাঁচ হাজার টাকা ও কলাতলি এলাকায় নিউ ডলফিন রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউজকে কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে একইসাথে সংরক্ষণ করার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, এছাড়াও বিভিন্ন মিস্টির দোকান, ফলের দোকান, ফার্মেসি তদারকি করা হয়েছে। দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন, সঠিক ওজনে পণ্য বিক্রিসহ ইত্যাদি বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে। তদারকি চলাকালীন উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করা হয়েছে।