গ্যাস সঙ্কট, লোডশেডিং ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেনীতে স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সঙ্কট দেখা দিয়েছে। লোডশেডিং এখন নিয়মিত বিষয়। আগে বিদ্যুতে স্বস্তি থাকতো, সেখানে এখন বিদ্যুত আসে না। তীব্র লোডশেডিংয়ে মানুষের দুর্ভোগ বাড়ছে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
স্মারকলিপি প্রদান
স্মারকলিপি প্রদান |নয়া দিগন্ত

সারাদেশে তীব্র গ্যাস সঙ্কট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভূতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ফেনীতে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মনিরা হকের নিকট স্মারকলিপি প্রদান করেন ১১ দলের নেতারা।

সারাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহিম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনসুর আব্দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া আজাদ, এবি পার্টির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন আনসারী, জাগপা জেলা সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন, শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, শহর শিবিরের সভাপতি শফিকুল ইসলাম ও জেলা সভাপতি ইমাম হোসেন আরমান।

মোহাম্মদ আবদুর রহিম বলেন, ‘সারাদেশে তীব্র গ্যাস সঙ্কট দেখা দিয়েছে। লোডশেডিং এখন নিয়মিত বিষয়। আগে বিদ্যুতে স্বস্তি থাকতো, সেখানে এখন বিদ্যুত আসে না। তীব্র লোডশেডিংয়ে মানুষের দুর্ভোগ বাড়তেছে। এছাড়া জিনিসপত্রের দামও বাড়তেছে। এ সরকার ক্ষমতায় আসার মাত্র ছয় মাসেই এ পরিস্থিতি আমরা কামনা করি না। এ জন্য আমরা স্মারক লিপি দিয়েছি।’