ফের ভূমিকম্পে কাপঁলো সিলেট, উৎপত্তিস্থল ভারতের শিলচর

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর শহর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ভূমিকম্প
ভূমিকম্প |ফাইল ছবি

ফের ভূমিকম্পে কেপেঁ উঠলো সিলেট ও এর আশপাশের এলাকা। রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টা ৫১ মিনিটে মৃদু ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩।

ইউরোপীয়-মধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর শহর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র পাঁচ কিলোমিটার। ভূমিকম্পটির ফলে এখন পর্যন্ত সিলেটে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে হঠাৎ এই কম্পনে জনমনে কিছুটা আতঙ্ক দেখা দেয়।

তবে ভূমিকম্পের এই তথ্যের কোনো রেকর্ড সিলেটের আবহাওয়া অফিসে নেই বলে জানিয়েছে সিলেট অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ সজীব হোসাইন। আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটেও ভূমিকম্পের কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

এর আগে, মাত্র পাঁচ দিন আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টা ৪৮ মিনিটে ৪.৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি।

গত মাসে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে সিলেটে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকায়, যা ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র থেকে ২১৪ কিলোমিটার দূরে অবস্থিত ছিল।

উল্লেখ্য, সিলেট অঞ্চল দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ জোনে অবস্থিত। গত কয়েক বছরের মধ্যে বেশ কয়েকবার সিলেটে ছোট ও মাঝারি মাত্রার কম্পন অনুভূত হওয়ায় বিশেষজ্ঞদের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে।