দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দান থেকে কাঁটা তারের বেড়া অপসারণ করে ময়দান উন্মুক্ত রাখার দাবিতে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন দিনাজপুরবাসী।
ঈদের নামাজ, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্য ঐতিহ্যবাহী এই মাঠ সবার জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।
উল্লেখ্য দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে খেলাধুলা ছাড়াও এশিয়ার সর্ববৃহৎ ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ সেনাবাহিনী পুরো ময়দানের নিয়ন্ত্রণ নেয় এবং চারদিকে তারকাটার বেড়া স্থাপন করে। এখন ময়দানটিতে জনসাধারণ প্রবেশ করতে পারেন না।
মানববন্ধন থেকে আসন্ন ঈদুল ফিতরের নামাজ তারকাটা বেড়া মুক্ত অবস্থায় আদায়ের দাবি জানিয়েছেন দিনাজপুরবাসী।



