আমতলীতে অটোরিকশার নিচে চাপা পড়ে শিশু নিহত

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ওরশ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিল শিশু জুনায়েত। অটোরিকশাটি টেপুরা বাজার সড়কের মোড় ঘুরতে গিয়ে উল্টে যায় এবং খাদে পড়ে যায়।

আমতলী (বরগুনা) সংবাদদাতা

Location :

Amtali
অটোরিকশার নিচে চাপা পড়ে শিশু নিহত
অটোরিকশার নিচে চাপা পড়ে শিশু নিহত |প্রতীকী ছবি

বরগুনার আমতলী উপজেলায় গাজীকালু দরগাহর ওরশ থেকে ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে জুনায়েদ (১২) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার টেপুড়া বাজার সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে একইদিন বিকেলে পুলিশ শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

নিহত শিশু জুনায়েদ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামের আবু সায়েদের ছেলে।

জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া গাজীকালুর দরগায় গতকাল রোববার (১২ এপ্রিল) রাতে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। রাতভর চলে ওই ওরশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ওরশ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিল শিশু জুনায়েত।

অটোরিকশাটি টেপুরা বাজার সড়কের মোড় ঘুরতে গিয়ে উল্টে যায় এবং খাদে পড়ে যায়। এ সময় শিশু জুনায়েদ অটোরিকশাটির নিচে চাপা পড়ে। এতে শিশুটির মাথার খুলি ভেঙে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, সড়কের মোড় ঘুরতে গিয়ে অটোরিকশাটি উল্টে খাদে পড়ে যায়। ওই গাড়ির নিচে চাপা পড়ে শিশুটির মাথার খুলি ভেঙে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।