চৌদ্দগ্রামে ভারতীয় শাড়ি ও মাদকসহ আটক ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযানে পিকআপ ভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

Location :

Chauddagram
অভিযানে উদ্ধার করা শাড়ি ও আটক ব্যক্তিরা
অভিযানে উদ্ধার করা শাড়ি ও আটক ব্যক্তিরা |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযানে পিকআপ ভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন তথ্যটি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা গ্রামের আবুল হাশেমের ছেলে তৌহিদুল ইসলাম বিজয়, পায়েরখোলা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মো: সিয়াম, রতনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রবিউল আলম এবং শাহাপুর গ্রামের গিয়াস উদ্দিন।

জানা গেছে, র‌্যাবের একটি অভিযানিক টিম বুধবার ভোরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কোদালিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি এক হাজার ৩৪৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে পাচারকাজে জড়িত তৌহিদুল, সিয়াম ও রবিউলকে আটক করে র‌্যাব। পিকআপভর্তি শাড়ি নিয়ে ফেরার পথে র‌্যাবকে দেখে দৌড় দিতে থাকা গিয়াস উদ্দিনকে ১২৭ বোতল বিয়ার ও ১১ বোতল বিদেশী মদসহ আটক করা হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘র‌্যাবের অভিযানে আটককৃতদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’