খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে রেডক্রিসেন্টের ত্রাণ ও চিকিৎসা সহায়তা

ত্রাণ বিতরণকালে রেডক্রিসেন্ট চেয়ারম্যান ব্যারিস্টার মো: আব্দুস সালাম বলেন, দেশীয় ও আন্তর্জাতিক সহায়তা নিয়ে রেডক্রিসেন্ট সোসাইটি সর্বদা বন্যা দুর্গত ও অসহায় মানুষের পাশে থাকবে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
ত্রাণ বিতরণ করছেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মো: আব্দুস সালাম
ত্রাণ বিতরণ করছেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মো: আব্দুস সালাম |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো: আব্দুস সালামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ ও জরুরি চিকিৎসা সহায়তা বিতরণ করেছেন।

শনিবার (১৮ জুলাই) সকালে ছয় সদস্যের প্রতিনিধি দলটি রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি পৌঁছানোর পথে মহালছড়ি উপজেলার প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

পরে দুপুরে জেলা সদরের গোলাবাড়ী এলাকায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ১৩০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন। একই সাথে পানিবাহিত রোগে আক্রান্ত মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ত্রাণ বিতরণকালে রেডক্রিসেন্ট চেয়ারম্যান ব্যারিস্টার মো: আব্দুস সালাম বলেন, দেশীয় ও আন্তর্জাতিক সহায়তা নিয়ে রেডক্রিসেন্ট সোসাইটি সর্বদা বন্যা দুর্গত ও অসহায় মানুষের পাশে থাকবে।

অনুষ্ঠানে সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: রফিকুল কবির, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক রুমানা আক্তারসহ স্থানীয় রেডক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।