বিএসএফের ‘পুশইন’ প্রতিরোধে চুয়াডাঙ্গায় জামায়াতের সমাবেশ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত ‘পুশইন’ প্রচেষ্টার প্রতিবাদ এবং তা প্রতিরোধের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগর ও কার্পাসডাঙ্গায় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর এবং দামুড়হুদা উপজেলা শাখা।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
বিএসএফের ‘পুশইন’ প্রতিরোধে চুয়াডাঙ্গায় জামায়াতের সমাবেশ
বিএসএফের ‘পুশইন’ প্রতিরোধে চুয়াডাঙ্গায় জামায়াতের সমাবেশ |নয়া দিগন্ত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত ‘পুশইন’ প্রচেষ্টার প্রতিবাদ এবং তা প্রতিরোধের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগর ও কার্পাসডাঙ্গায় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর এবং দামুড়হুদা উপজেলা শাখা।

শুক্রবার (১২ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সীমান্ত ইউনিয়নের পিচমোড় এলাকায় আয়োজিত এ সমাবেশে সীমান্ত এলাকায় অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানোর অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী এবং সীমান্ত এলাকায় মানবিক সংকট সৃষ্টি করতে পারে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট আসাদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের তারবিয়াত সম্পাদক জিয়াউল হক এবং শাখাওয়াত হোসেন।

এ সময় বক্তারা আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ধরনের অন্যায় ও অমানবিক কর্মকাণ্ড কখনো মেনে নেবে না। ভারতের এ ধরনের আচরণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করছি।

জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি পরিচালনা করেন মাহফুজুর রহমান।

এছাড়া দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গোরস্থান সড়কে এদিন বিকাল সাড়ে ৫টায় দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত একটি অভিন্ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতে নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান।

বক্তারা বলেন, আল্লাহ মানুষকে তার ইচ্ছায় বিভিন্ন দেশে জন্ম দেন। এ কারণে জন্মসূত্রে প্রত্যেকটি মানুষ কোন না কোনো দেশের বাসিন্দা।

ভারতে জন্মসূত্রের মুসলিম বাসিন্দাদের ওপর নির্বিচারে নির্যাতন চালানো হচ্ছে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল। পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বিজেবি দল সরকার গঠনের পর মুসলিমদের ওপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। বিএসএফ রাতের আধারে পুরুষ-নারী ও শিশুদের ওপর অমানুষিক নির্যাতন চালাচ্ছে, যা কাম্য নয়।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির আবু হানিফা, নাটুদহ ইউনিয়ন জামায়াতের আমির শামসুজ্জোহা, নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওমর ফারুক ও কুড়ুলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান কাবিল।