বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ যাত্রী আহত

ট্রেনটি বিরামপুর স্টেশন ত্যাগ করে গন্তব্যে যাবার সময় হাকিমপুরের মাঝামাঝি ডাঙ্গাপাড়ায় হুক ছুটে একটি বগির সামান্য লাইনচ্যুতি ঘটি। এসময় লাফ দিয়ো নামার সময় পাঁজজন যাত্রী আহত হয়েছেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
ট্রেনের বগি লাইনচ্যুত
ট্রেনের বগি লাইনচ্যুত |ফাইল ছবি

চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনায় পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ৩ ঘণ্টা পর সকাল পৌনে ১১টার দিকে স্বাভাবিক অবস্থায় ফেরে ট্রেন চলাচল।

পাবর্তীপুরের রেলওয়ে থানার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন ত্যাগ করে গন্তব্যে যাবার সময় হাকিমপুরের মাঝামাঝি ডাঙ্গাপাড়ায় হুক ছুটে একটি বগির সামান্য লাইনচ্যুতি ঘটি। এসময় লাফ দিয়ো নামার সময় পাঁজজন যাত্রী আহত হয়েছেন।

রেলওয়ে থানার হিলি ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক তাজুল ইসলাম জানান, আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে৷ সকাল পৌনে ১১টার দিকে ক্ষতিগ্রস্থ বগিটি হাকিমপুরের হিলি স্টেশনে সরিয়ে নেয়ার পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।