সিলেট নগরীর শাহজালাল ব্রিজে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন সমর নাথ (২৩) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে সেদিন বিকেলে কাজ থেকে ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।
নিহত সমর নাথ জৈন্তাপুর উপজেলার ভিত্রিকেল গ্রামের বীরেন্দ্র নাথের ছেলে এবং দক্ষিণ সুরমার লালাবাজারের আরআরএফ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্র নিশ্চিত করেছে।



