যশোরে সাত বছরের শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ঘটনাটি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত হাফিজুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore

যশোরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে ধর্ষণ করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে শিশুটিকে অসুস্থ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। অভিযুক্তের নাম হাফিজুল ইসলাম। সে তার দূঃসম্পর্কের নানা। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হাফিজুল ইসলামের বাড়ি সাতক্ষীরায়। তিনি যশোর মেডিক্যাল কলেজ সংলগ্ন একটি ভাড়া বাড়িতে বাস করেন।

শিশুটির নানি জানান, তার নাতনি যশোর শহরের শংকরপুর এলাকায় তার বাড়িতে থেকে স্থানীয় একটি মাদরায় প্রথম শ্রেণিতে পড়ালেখা করে। গত সোমবার (২ মার্চ) বিকেলে তার সৎ ভাই হাফিজুল শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভুলিয়ে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। এরপর তার ওপর পাশবিক নির্যাতন চালায়। রাত ৯টার দিকে নাতনিকে দিয়ে গেলে সে তার ওপর নির্যাতনের কথা জানায়। এরপর মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি নাতনিকে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, শিশুটি গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসা দেয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ঘটনাটি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত হাফিজুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।