ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

আব্দুল মালেক চৌধুরীর বিরুদ্ধে একটি নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ার জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মালেক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) সকালে জেলা শহরের মধ্যপাড়া এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল মালেক চৌধুরীর বিরুদ্ধে একটি নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, গ্রেফতারকৃত আব্দুল মালেক চৌধুরীকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।