লোহাগড়ায় গাঁজা ও ইয়াবাসহ জামাই ও শাশুড়ি গ্রেফতার

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজা ও ইয়াবাসহ দুই মাদককারবারি আটকের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।

Location :

Narail
লোহাগড়ায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়
লোহাগড়ায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয় |নয়া দিগন্ত

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবাসহ সীমা বেগম (৩৮) ও তার মেয়ের জামাই মো: রাসেল শেখকে (২১) গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (৩১ আগস্ট) বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক পাঁচুড়িয়া গ্রামের মো: ইউসুফ শেখের বসতঘরে তল্লাশি করে এক কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবা উদ্ধার করে।

অভিযান শেষে তাদেরকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজা ও ইয়াবাসহ দুই মাদককারবারি আটকের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।