বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ‘সমাজে অনেক মানুষ আছেন যারা নীরবে কষ্ট সহ্য করে জীবনযাপন করেন। এসব অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সামর্থ্যবানদের এগিয়ে আসা প্রয়োজন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।’
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার ছদাহা হাসমত আলী শিকদার দোকান এলাকায় মাস্টার ইসহাক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো যদি এভাবে মানবকল্যাণে এগিয়ে আসে, তবে অসহায় মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব হবে। মাস্টার ইসহাক ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয় এবং অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সদস্য জুলফিকার আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ইনচার্জ মাহফুজুর রহমান, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক রফিক উদ্দিন, প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, প্রবীণ আলেম মাওলানা রহমত উল্লাহ, ছদাহা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নেজাম উদ্দিন, সেক্রেটারি মাওলানা নূর মোহাম্মদ, ইউপি সদস্য মোহাম্মদ আইয়ুব, ইউপি সদস্য মজিবুর রহমান, তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।



