নওগাঁর মান্দায় আত্রাই নদীতে গোসল করতে নেমে মাশফিক (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুর ২টার দিকে কয়াপাড়া গ্রাম সংলগ্ন আত্রাই নদীতে এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে স্থানীয়দের সহায়তায় শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।
নিহত মাশফিক উপজেলার কয়াপাড়া গ্রামের মামুনের ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে মাশফিক কয়েকজন সহপাঠীর সাথে আত্রাই নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে তার সাথে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় অনুসন্ধানের পর নদী থেকে মাশফিককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



