শিশু আছিয়া ও রামিসা হত্যার বিচার দাবি মাগুরা মহিলা জামায়াতের

মাগুরায় শিশু আছিয়া ও রামিসা হত্যা মামলার দ্রুত বিচার ও রায় কার্যকরের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ মানববন্ধন করেছে। বক্তারা বিচার বিলম্বের কারণে নারী ও শিশু নির্যাতন বাড়ছে বলে অভিযোগ করেন।

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura
শিশু আছিয়া-রামিসা হত্যার বিচার দাবিতে মাগুরায় মহিলা জামায়াতের মানববন্ধন
শিশু আছিয়া-রামিসা হত্যার বিচার দাবিতে মাগুরায় মহিলা জামায়াতের মানববন্ধন |নয়া দিগন্ত

শিশু আছিয়া ও রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ মাগুরা জেলা শাখা।

শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে জেলা মহিলা জামায়াতের ব্যানারে এ মানববন্ধন শুরু হয়।

এ সময় জেলা মহিলা জামায়াতের সভানেত্রী সালমা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অঞ্চল পরিচালক মাসুমা পারভীন, অঞ্চল টিম সদস্য বিউটি ইয়াসমীন ও তহমীনা আক্তার। মানববন্ধনে সঞ্চালনা করেন জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাদিজা পারভীন।

এ সময় বক্তারা বলেন, মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে আসামির ফাঁসির আদেশ হলেও এখনো তা কার্যকর হয়নি। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা আসিয়ার মতো একই সুতোই গাথা। আমরা শিশু হত্যাকারীদের দ্রুত বিচারের মাধ্যমে দেশের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত দেখতে চাই। বিচারের দীর্ঘ সুত্রিতার সুযোগে দিনদিন শিশু ও নারী নির্যাতনের চিত্র বৃদ্ধি পাচ্ছে। তাই বিচার ঝুলিয়ে না রেখে রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এছাড়া বেলা ১১টার দিকে শিশু আছিয়া ও রামিসা হত্যার বিচার দাবিতে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখা।