মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ব্যবসায়ী নিহত

কাজ করার সময় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের ঘটনায় ব্যবসায়ী নিহত হয়েছেন।

Location :

Jamalpur
নিহত ব্যবসায়ী নুরনবী
নিহত ব্যবসায়ী নুরনবী |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে নুরনবী (৪৬) নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাদারগঞ্জ পৌর এলাকার জুনাইল বাজারে ওয়ার্কশপে স্টিল কাটার সময় এ ঘটনা ঘটে।

নিহত নুরনবী মাদারগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জুনাইল পক্ষীমারি ফকিরবাড়ি এলাকার মতি ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরনবী দীর্ঘদিন জুনাইল বাজারে ওয়ার্কশপের ব্যবসা করে আসছিলেন। বেলা ১১টার দিকে তিনি দোকানে স্টিল কাটার কাজ করছিলেন। এ সময় কেমিক্যালের একটি ড্রামে বিস্ফোরণ ঘটে। এতে ওয়ার্কশপের টিনের চালসহ বিভিন্ন অংশে আগুন ধরে যায়। এ সময় নুরনবী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হয়। জামালপুর নেয়ার পথেই তার মৃত্যু হয়।

মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।