জমি নিয়ে বিরোধ : রাজাপুরে ছোট ভাইয়ের পরিবারকে পিটিয়ে আহত

আহতরা হলেন—সোবাহান হাওলাদার, তার স্ত্রী আফরোজ বেগম ও মেয়ে তানিয়া আক্তার। তাদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Rajapur
রাজাপুরে জমির বিরোধে বড় ভাইয়ের লোকজনের হামলায় আহত ছোট ভাইয়ের পরিবারের সদস্যরা
রাজাপুরে জমির বিরোধে বড় ভাইয়ের লোকজনের হামলায় আহত ছোট ভাইয়ের পরিবারের সদস্যরা |নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার পূর্ব ইন্দ্রপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—সোবাহান হাওলাদার, তার স্ত্রী আফরোজ বেগম ও মেয়ে তানিয়া আক্তার। তাদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় সোবাহান হাওলাদারের ছেলে মো. শফিকুল ইসলাম বাদী হয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে সোবাহান হাওলাদারের বড় ভাই আলতাফ হোসেন, তার ছেলে রায়হান, রিয়াজ, মিরাজ এবং মেয়ে চাঁদনীসহ কয়েকজন বহিরাগত ব্যক্তি অতর্কিত হামলা চালায়। এতে সোবাহান হাওলাদার ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন।

ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “পূর্ব ইন্দ্রপাশা এলাকায় জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”