দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালনা বোর্ডের সহ-সভাপতি সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের সাথে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সঙ্কট, রোগীদের সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা: ফজলুর রহমান, সহকারী পরিচালক ডা: আব্দুস সামাদ, ডা: শ্যামলী সাহা, দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: সাদেক আলী ও হাসপাতালের পুরুষ অর্থোপেডিক বিভাগের নার্সিং ইনচার্জ প্রিতম কুমার রায়সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
মতবিনিময় সভায় উপস্থিত সবাই হাসপাতালের সেবার মান আরো উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।



