হিলি (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের হিলিতে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি মুদি দোকানীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলি বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অশোক বিক্রম চাকমা।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ হিলি বাজারে অভিযান চালানো হয়। এসময় দুটি মুদি দোকানীকে মুল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সেই সাথে অন্যান্য দোকান ঘুরে দেখা হয়েছে কি দামে পণ্য কেনা-বেচা হচ্ছে। রমজানকে কেন্দ্র করে কেউ যেন কোনো পণ্যের দাম বৃদ্ধি না করে এবং রমজানে ভোক্তাদের অধিকার আদায়ের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যেন সহনীয় থাকে সে লক্ষে অভিযান অব্যাহত থাকবে।



