নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

সন্ধ্যায় কর্মস্থল থেকে জান্নাতের মা বাড়িতে ফেরেন। তাৎক্ষণিক মেয়েকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির আঙিনায় একটি আমগাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান তিনি।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
সুধারাম মডেল থানা
সুধারাম মডেল থানা |নয়া দিগন্ত

নোয়াখালীর সদর উপজেলা থেকে জান্নাত (১১) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) রাতে এ লাশ উদ্ধার করা হয়।

জান্নাত উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের বিল্লাল ডাক্তারের বাড়ির মো: বেলালের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতের মা-বাবা দু’জনই চাকরিজীবী। ঘটনার দিনও তারা কর্মস্থলে ছিলেন। প্রতিদিনের মতো জান্নাত তার ছোট ভাইকে নিয়ে বাড়িতে অবস্থান করছিল। বিকেলের দিকে তার ছোট ভাই খেলতে বাইরে চলে গেলে সে একাই বাড়িতে থাকে। সন্ধ্যায় কর্মস্থল থেকে জান্নাতের মা বাড়িতে ফেরেন। তাৎক্ষণিক মেয়েকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির আঙিনায় একটি আমগাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান তিনি। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। পিএম রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।