জামালপুরে জুয়া ও মাদক কারবারের অভিযোগে আটক ৬

জামালপুরে পৃথক অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি এবং অনলাইন জুয়া খেলার অপরাধে আরো তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জামালপুর প্রতিনিধি

Location :

Jamalpur
জামালপুরে জুয়া ও মাদক কারবারের অভিযোগে আটক ৬
জামালপুরে জুয়া ও মাদক কারবারের অভিযোগে আটক ৬

জামালপুরে পৃথক অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি এবং অনলাইন জুয়া খেলার অপরাধে আরো তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে জামালপুর জেলার পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ছয়জনের তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত জামালপুর সদর ও মেলান্দহ থানা এলাকায় জেলা ডিবি পুলিশ এ দুইটি অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১-এর একটি দল মেলান্দহ থানার ভাবকী সিঙ্গেরকান্দা এলাকার (সরাই) একটি মিষ্টির দোকানে অভিযান চালায়। সেখান থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

একই দিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত জামালপুর সদর ও মেলান্দহ থানা এলাকায় পৃথক অভিযানে অনলাইন জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়িকে আটক করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহার করা ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলার খুপিবাড়ি বেলটিয়ার মো: আবুল কালামের ছেলে মো: শাহিন হোসেন (২৫), একাই এলাকার মরহুম জগলুল হায়দার খানের ছেলে সালমান খান পরশ (২০), মেলান্দহ উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের রুস্তম আলী মো: রাজিব হোসেন (২৭) একই উপজেলার তেলীপাড়া গ্রামের মরহুম মন মণ্ডলের ছেলে মো: মোস্তফা (৫০), পাহাড়ি পটল গ্রামের মো: রেহান আলীর ছেলে মো: জাহাঙ্গীর আলম (৫২), রায়ের বাকাই চরপাড়া গ্রামের গফুর মণ্ডলের ছেলে মো: মিনহাজ উদ্দিন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাজুড়ে মাদক ও জুয়াবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।