জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী

সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করে দোয়া করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী)

Location :

Saidpur
সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করে দোয়া করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ
সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করে দোয়া করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করে দোয়া করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বুধবার (৫ আগস্ট) ফজরের নামাজের পর শহরের হাতিখানা কবরস্থানে বৃষ্টিতে ভিজেই এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় দোয়া পরিচালনা করেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। উপস্থিত ছিলেন শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম, সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান ও সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।

এছাড়াও সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য সচিব মো: নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মোমেন, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) সৈয়দপুর কারখানা শাখার সেক্রেটারি ও রেলওয়ে শ্রমিক কল্যাণ ট্রাস্টের সদ্য নির্বাচিত প্রতিনিধি আবু হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।