বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি করা মাছের চালান জব্দ

পণ্যচালানটির আমদানিকারক ঢাকার সাজ্জাত এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে ছাড়করণের কাজে নিয়োজিত ছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আলেয়া এন্টারপ্রাইজ।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
বেনাপোল স্থলবন্দরে জব্দ ভারত থেকে আমদানি করা মাছের চালান
বেনাপোল স্থলবন্দরে জব্দ ভারত থেকে আমদানি করা মাছের চালান |নয়া দিগন্ত

যশোরের বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা রুই মাছের একটি চালান আটক করেছেন কাস্টমস সদস্যরা।

সোমবার (২ মার্চ) রাত ১০ টার দিকে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে মাছের চালানটি আটক করা হয়। পরে মঙ্গলবার বিকেলে মাছের চালানটি নিলামে বিক্রি করা হয়।

পণ্যচালানটির আমদানিকারক ঢাকার সাজ্জাত এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে ছাড়করণের কাজে নিয়োজিত ছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আলেয়া এন্টারপ্রাইজ।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সিঅ্যান্ডএফ এজেন্ট সামুদ্রিক মাছ ঘোষণা দিয়ে রুই মাছ আমদানি করেছে। পরে মাছবাহী ট্রাকে অভিযান চালিয়ে ১০ প্যাকেজে ৬০০ কেজি রুই মাছ জব্দ করা হয়। শুল্ক ফাঁকিবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।