ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ ব্যক্তিকে অর্থদন্ড

সড়কে শৃঙ্খলা ফেরানো, ফুটপাত দখল ও যানজট নিরসনে এরকম অভিযান অব্যাহত থাকবে।

Location :

Cox's Bazar
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের ঈদগাঁওতে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১২ জনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ) দুপুরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কবি নুরুল হুদা সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উক্ত সড়কে অবৈধ টমটম, অটোরিকশা এবং মোটরসাইকেল চলাচলের মাধ্যমে শৃঙ্খলা ভঙ্গ করায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারা অনুযায়ী এই আইনগত ব্যবস্থা নেয়া হয়। এ সময় তাৎক্ষণিকভাবে ১২ জন চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান কালীন সময়ে আনসার ফোর্স সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিনু মার্মা বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরানো, ফুটপাত দখল ও যানজট নিরসনে এরকম অভিযান অব্যাহত থাকবে।’