দৈনিক নয়া দিগন্তের মাদারীপুর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন জুয়েলের মেয়ে শাইরা শাহাদাত জোয়া পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সদ্য ঘোষিত বৃত্তির ফলাফলে ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে সে এ বৃত্তি পায়।
জোয়া দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি শাহাদাতের বড় মেয়ে। জোয়ার মা হালিমা হাকিম মিতু সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের একজন লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন।
মিতু বলেন, ‘আমি এবং আমার স্বামী অক্লান্ত পরিশ্রম করে আমার মেয়েকে পড়াশোনা করাই। সে অত্যন্ত মেধাবী ছাত্রী। লেখাপড়ায় সে খুবই মনোযোগী ও নিয়মানুবর্তী। সে আমাদের অত্যন্ত বাধ্যগত। স্কুলের শিক্ষক ও বান্ধবীদের সাথে খুবই সদাচরণ করে। আমি আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সকলের নিকট আমার মেয়ের জন্য দোয়া চাই।‘
ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন জোহার। যাতে সে অসহায় গরিব-দুঃখী মানুষের সেবা করতে পারে। এছাড়াও ভবিষ্যতে বিদেশ থেকে উচ্চ ডিগ্রী অর্জনের প্রত্যাশা তার।



