প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৩৬০ অসহায়কে চাল দিয়েছে ফেনী পৌরসভা

পৌর প্রশাসক জানান, পৌরসভার ১৮টি ওয়ার্ডে ১০ কেজি করে ৩,৬০০ জনকে চাল দেয়া হবে। এদের মধ্যে ৩৬০ জনকে দেয়া হয়েছে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
অসহায়দের মাঝে চাল বিতরণ
অসহায়দের মাঝে চাল বিতরণ |নয়া দিগন্ত

ফেনীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৩৬০ জন দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করেছে ফেনী পৌরসভা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পৌরসভার আয়োজনে পৌর প্রাঙ্গণে ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন এ চাল বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, ‘আমাদের প্রথম কাজ দরিদ্র জনগণকে নিয়ে কাজ করা। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা এবং এদেশের উন্নয়ন অগ্রগতি তথা যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু করা। মানুষ যাতে কর্ম করে খেতে পারেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সে ব্যবস্থা করব।’

পৌর প্রশাসক মো: দিলদারুল আলম জানান, পৌরসভার ১৮টি ওয়ার্ডে ৩৬ মেট্রিকটন চাল ১০ কেজি করে ৩,৬০০ জনকে দেয়া হবে। এদের মধ্যে আজ ৩৬০ জনকে দেয়া হয়েছে।

পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: দিলদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো: সামছুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো: জাকির উদ্দিন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও যুগ্ম আহ্বায়ক তপন কর।