সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে বছরের সর্বোচ্চ ১৮০

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের ম্যাপ
সিলেটের ম্যাপ |ফাইল ছবি

সিলেটে একদিন মৃত্যুহীন গেলেও হামের প্রকোপে স্বস্তি নেই। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বছরের সর্বোচ্চ ১৮০ জন। একই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি এবং কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৮ জন সন্দেহজনক হাম রোগী।

বুধবার (৯ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৮০ জনের মধ্যে ৫৭ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৬৩ জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, ১০ জন পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে, দুইজন রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে, চারজন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১০ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে, তিনজন জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৩১ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৯৮ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে ১৬১ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১৮৮ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, ১০ জন রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে, ছয়জন নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে, ২৬ জন পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে, দুইজন মাউন্ট এডোরা হাসপাতালে এবং বাকিরা বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু না হলেও চলতি বছরে হাম ও হাম-উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা আগের দিনের মতোই ১৫৯ জনে রয়েছে। এর মধ্যে ১৪৯ জন সন্দেহজনক হাম রোগে এবং ১০ জন নিশ্চিত হাম রোগে মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগের মৃত্যুর তথ্যে দেখা যায়, সিলেটে সন্দেহজনক হাম রোগে ৬০ জন ও নিশ্চিত হাম রোগে চারজনসহ মোট ৬৪ জন, হবিগঞ্জে ১৮ ও চারজনসহ ২২ জন, মৌলভীবাজারে ১৬ ও ১ জনসহ ১৭ জন এবং সুনামগঞ্জে ৫৫ ও একজনসহ ৫৬ জনের মৃত্যু হয়েছে।

একদিনে ১৮০ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা চলতি বছরের সর্বোচ্চ। নতুন নিশ্চিত রোগী ও মৃত্যু না থাকলেও বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে ভর্তি হওয়ায় সিলেটের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপর হামের চাপ এখনো কমেনি।

Topics