তাহিরপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ

উপজেলায় ১৪,৫০০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১৪১০ হেক্টর অর্জন হয়েছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
বাদামের ক্ষেত
বাদামের ক্ষেত |নয়া দিগন্ত

বাজারে বাদামের ভাল চাহিদা থাকায় ও লাভবান বেশী হওয়ায় দিন দিন বাদাম চাষে আগ্রহ বাড়ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকাসহ উঁচু এলাকার কৃষকদের। এখন বিস্তীর্ণ এলাকা জুড়ে বাতাসে বাদাম গাছের সবুজ পাতা দোল খাচ্ছে। দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।

অল্প বিনিয়োগে লাভ বেশি হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ। আর এই ফসলটিতে আশার আলো দেখছেন বলে জানিয়েছেন কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলন হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর তাহিরপুর উপজেলায় ১৪,৫০০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১৪১০ হেক্টর অর্জন হয়েছে।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের কৃষক জানান, বাদাম চাষ করে লাভবান হওয়া যায়। এবার ভাল ফলন হবে আশা। এখন বৃষ্টি খুব বেশি প্রয়োজন কিন্তু বৃষ্টি না হওয়ার কারনে চারা বৃদ্ধি পাচ্ছে না এ নিয়ে চিন্তায় আছি।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এ বছর বাদাম চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪,৫০০ হেক্টর। আমাদের পক্ষ থেকে কৃষকদের সব সময় পরামর্শ সহযোগিতা করা হচ্ছে সরকারি ভাবে।