বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের চকহবিবর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলাম প্রামানিক (৫৮) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (৩০ মে) শিবগঞ্জের লালদহনামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আজিজার রহমানের ছেলে আশরাফুল ওই উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লালদহনামক স্থানে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।



