চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পৌর সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজলকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের টিঅ্যান্ডটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো: মারুফ রহমান জানান, গ্রেফতার নাঈম পারভেজ সজলকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।



