বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক মো: সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানব কণ্ঠের বানারীপাড়া সংবাদদাতা মো: জাকির হোসেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বরিশালের কাগজের বানারীপাড়া প্রতিনিধি মো: জাহিন খালাসি।
মঙ্গলবার (২৮ মে) বিকেল ৬টার দিকে বানারীপাড়া প্রেসক্লাবে আয়োজিত সাধারণ সভায় প্রেসক্লাব সদস্য সাংবাদিক মাসুম সরদারের সঞ্চালনায় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জাহিন খালাসির সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম।
এছাড়া সাবেক সহ-সভাপতি মো: জাকির হোসেন, সাংবাদিক মাসুদ আহমেদ, কাজী শাহিন মাহমুদ, তাওহীদুল ইসলাম, মাইদুল ইসলাম শফিক,সাব্বির আহমেদ, মাহমুদুল হাসান, আছিবুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এ সময় সভায় উপস্থিত সকল সাংবাদিকদের কন্ঠভোটে সাংবাদিক সাইদুল ইসলামকে সভাপতি, জাকির হোসেন সাধারণ সম্পাদক ও জাহিন খালাসীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট দু’বছর মেয়াদী বানারীপাড়া প্রেসক্লাব কমিটি গঠন করা হয়।
এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন নির্বাহী সদস্য মো: মাসুম সরদার, মাসুদ আহমেদ, কাজী বশির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো: ইলিয়াস শেখ, সহ-সভাপতি মো: তাওহীদুল ইসলাম, মো: মিজানুর রহমান, কাজী শাহিন মাহমুদ, রফিকুল ইসলাম, মো: সোহেল মাহমুদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত, যুগ্ম সম্পাদক মাইদুল ইসলাম শফিক, মো: সাব্বির হোসেন, সৈয়দ নুরুজ্জামান পলাশ, মাহমুদুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো: হাসিবুল ইসলাম, মো: আমিনুল ইসলাম, কোষাধক্ষ্য খায়রুল ইসলাম রাসেল, দফতর সম্পাদক মো: আছিবুল ইসলাম, আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম রনি, সহ-প্রচার সম্পাদক মো: সাঈদ,সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমেদ, তথ্য সম্পাদক এমরান হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক মো: হুমায়ুন, পাঠাগার সম্পাদক জিসান হাসান প্রমুখ।



