কক্সবাজারে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল (২)-এর বিচারক মো: ওসমান গনি এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালে রামু উপজেলার উমখালী এলাকায় নিজের স্ত্রী বুলবুল আক্তারকে হত্যা করেন তার স্বামী রাশেদ (৩৫)। ২০১৭ সালের জানুয়ারিতে আসামি রাশেদ আদালতে আত্মসমর্পণ করেন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু বলেন, একই মামলায় অপর দুই আসামিকে খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি রাশেদ আদালতে উপস্থিত ছিলেন।



