তাড়াশে ৪ যুবলীগ-ছাত্রলীগ নেতা জেল-হাজতে

সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্যবিরোধী আন্দোলন দমন, হত্যাচেষ্টা এবং ভাঙচুরসহ চারটি মামলায় অভিযুক্ত ছাত্রলীগ ও যুবলীগের চার নেতার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাদের জেল-হাজতে পাঠিয়েছেন। অভিযুক্তরা বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা প্রত্যাখ্যান করেন।

লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ)

Location :

Tarash
সিরাজগঞ্জ জেলার ম্যাপ
সিরাজগঞ্জ জেলার ম্যাপ |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের তাড়াশে চারটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের চার নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুন) সকালে আসামিরা সিরাজগঞ্জ আদালতে জামিন প্রার্থনা করলে আদালত নামঞ্জুর করে তাদেরকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন তারা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মো: আনিস প্রধান, পৌর যুবলীগের সভাপতি প্রার্থী মিনহাজুর রহমান শুভ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম আরিফ ও প্রচার সম্পাদক মো: ছোটন আহমেদ।

জানা যায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমন ও হত্যাচেষ্টার অভিযোগে তিনটি মামলা ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের পথসভায় গাড়ি ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের প্রায় পাঁচশতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। এসব মামলায় শতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন। কেউ কেউ জামিনে আছেন, অন্যরা পলাতক থাকায় পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

সিরাজগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী রফিকুল ইসলাম বাঁটুল বলেন, অভিযুক্ত আসামিরা আদালতের কাছে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।