গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ভোরে আজিরন নেছাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি। মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গৃহবধূকে কুপিয়ে হত্যা
গৃহবধূকে কুপিয়ে হত্যা |নয়া দিগন্ত গ্রাফিক্স

গাজীপুরের আজিরন নেছা (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আজিরন নেছা কাশিমপুর থানাধীন রওশন মার্কেট এলাকার লাট মিয়ার মেয়ে। তিনি তার স্বামী বাবুল মিয়ার সাথে নিজ বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে বাবুল মিয়া তার তৃতীয় স্ত্রী আজিরন নেছাকে বাসায় রেখে পার্শ্ববর্তী চায়ের দোকানে যান। আধা ঘণ্টা পর বাসায় ফিরে ঘরের মধ্যে তার স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বামী বাবুল মিয়া জানান, আজিরন নেছা তার তৃতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রী ও তাদের সন্তানদের সাথে আজিরন নেছার দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলমান ছিল। সেই বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেন জানান, ভোরে আজিরন নেছাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি। মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।