ফতুল্লায় অস্ত্রসহ গ্রেফতার ৫

উপজেলার ইসদাইর গাবতলী কাপুড়াপট্টি এলাকার আইসক্রিম ফ্যাক্টরি গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
গ্রেফতার সন্ত্রসীরা
গ্রেফতার সন্ত্রসীরা |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী রকি ওরফে পেটকাটা রকিসহ (৩৪) পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ইসদাইর গাবতলী কাপুড়াপট্টি এলাকার আইসক্রিম ফ্যাক্টরি গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন ফতুল্লা মডেল থানার ইসদাইর কাপুড়াপট্টি এলাকার মরহুম হায়দার আলীর ছেলে রকি ওরফে পেটকাটা রকি, মরহুম সোনা মিয়ার ছেলে আনোয়ার (৪০), ইসমাইলের ছেলে নাছির (২৬), দেলোয়ারের ছেলে জিসান (২৪) এবং ইসমাইল মিয়ার ছেলে শান্ত (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাব, এসআই মনোয়ার হোসেন, এসআই হামিদুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হামিদ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রকি ও তার চার সহযোগীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২২৫ পুরিয়া গাঁজা, একটি চাইনিজ কুড়াল ও দু’টি রামদা উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রকির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, ছিনতাইসহ প্রায় ১৫টি মামলা রয়েছে।