খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়ির বিভিন্ন হাওরে মাছের পোনা অবমুক্ত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরসহ দুই প্রতিমন্ত্রী।
খালিয়াজুরী উপজেলার মৎস্য কর্মকর্তা মো: মাহবুবুর রহমানের পরিচালনায় মেন্দিপুর ইউনিয়নের নাওটানা রোয়াইল হাওরে শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার মিনিটে ভাসমান নৌকায় এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ (এমপি) এবং নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনের এমপি লুৎফুজ্জামান বাবর।
এ সময় আরো উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ইদ্রিস আলী মোল্লা, মাসুদ রানা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, এরশাদুল আলম শাহীন, আলমগীর হোসেন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুবদল নেতা এনামুল হক ছোটন, রাজিব হোসেন পলাশ, কৃষক দলনেতা দেলোয়ার হোসেন, পান্ডব সরকার, স্বেচ্ছাসেবক দলনেতা ফাহিম হোসেন সুমন, ওলামা দলনেতা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম পলিন, ইয়াসির আরাফাত হৃদয় এবং স্থানীয় জেলে সম্প্রদায়ের লোকজনসহ সকল অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবর, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মৎস্য অফিসের তত্ত্বাবধানে থাকা ২৩৩ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।
তাছাড়া, চাকুয়া ইউনিয়নের বাজজুয়াইল হাওর ও খালিয়াজুড়ি সদর ইউনিয়নের পাঙ্গাসিয়া হাওরেও এমপি মহোদয়ের উপস্থিতিতে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরিশেষে প্রধান অতিথি দেশ ও জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান এবং হাওরাঞ্চলের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



