মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসলিমা (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাচিড়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু |নয়া দিগন্ত

পিরোজপুরের মঠবাড়িয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসলিমা (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাচিড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাসলিমা স্থানীয় সাপলেজা ইউনিয়নের খেতাচিড়া গ্রামের মো: জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে। তিনি এক সন্তানের জননী।

থানা ও হাসাপাতাল সূত্রে জানা যায়, তাসলিমা খেতাচিড়া গ্রামের নিজ বাড়ির কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের স্পর্শে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে সাপলেজা ইসলামী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।

পরে স্বজনরা তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’