সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক

সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Location :

Gowainghat
সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক
সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Goainghat-48

রোববার (২ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই এবং সংগ্রাম বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গরু, কসমেটিকস, জিরা, মরিচ, কম্বল, চিনি এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী রসুন আটক করতে সক্ষম হয়।

আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৯০ লাখ ১৫ হাজার টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানি মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানি মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।