দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে। তুমুল প্রতিদ্বন্দ্বিতা মধ্যে সভাপতি পদে আব্দুল মান্নান বেপারী ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজ নির্বাচিত হয়েছেন।
২০২৬-২০২৮ পর্যন্ত ৩ বছর মেয়াদী কার্যকরী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. আক্কাস উদ্দিন।
নির্বাচিতরা অন্যরা হলেন সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. অনিক ও প্রচার সম্পাদক মো. রাজু রহমান।
নবনির্বাচিত সভাপতি মান্নান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, হকারদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সংগঠনকে আরো শক্তিশালী করাই হবে তার অগ্রাধিকার।
সাধারণ সম্পাদক ফিরোজ বলেন, সদস্যদের কল্যাণে কাজ করা এবং পেশার মর্যাদা বাড়াতে কার্যকর উদ্যোগ নেয়া হবে।



